- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
মাদক–সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের
নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, দেশের জনগণকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং–এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২১ নভেম্বর) মাদক–সন্ত্রাসবিরোধী মিছিল ও নির্বাচনী গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ডেমরায় অনুষ্ঠিত হাওয়া নির্বাচনী গণসংযোগ ও মাদকবিরোধী মিছিলে কামাল হোসেন বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠন করা।
তিনি বলেন, “১৮ কোটি মানুষের অধিকার আদায়, সন্ত্রাস–দুর্নীতি–লুটপাটের বিরুদ্ধে লড়াই এবং বিদেশে অর্থ পাচারে জড়িত লুটপাটতন্ত্রের অবসানই ছিল জুলাই যোদ্ধাদের লক্ষ্য।”
কামাল হোসেন আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কাঠামোকে ব্যর্থ অবস্থা থেকে কার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করতে আমরা সংগ্রাম করেছি। আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি—এখন আর অতীতের অন্ধকারে ফিরে যেতে চাই না।”
তিনি মনে করেন, সৎ শাসন, আল্লাহর আইন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি “নতুন, সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ” গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি জামায়াতের আমীর ড. শফিকুর রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডেমরার মানুষের উদ্দেশে তিনি বলেন,
“সব দলকে দেখেছি বারবার। এবার দাঁড়িপাল্লা।
সব দল দেখা শেষ—জামায়াত ইসলামীর বাংলাদেশ।”
গণসংযোগ স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে বড় ভাঙ্গা, পাড়া ডগাইসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফার্মের মোড়ে গিয়ে শেষ হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!