- প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ০৬:৩১ পিএম
কুড়িগ্রামে আহত বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার
রিয়াজুল হক সাগর, রংপুর ।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান এলাকাবাসী। পরে লোকজন ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে। পরে ওই এলাকার সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় ধরে এনে নিজ বাড়িতে রাখেন। ময়ূরটির ওজন প্রায় চার কেজি বলে জানায় স্থানীয়রারা।
খবর পেয়ে রোববার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে ওই এলাকায় গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ময়ূরটিকে পরবর্তী চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!