- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১ পিএম
কুমিল্লা'য় জামায়াত আমীরের ছবি পোস্টার পুড়িয়েছে দুবৃত্তরা
আব্দুল্লাহ আল মানছুর,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম)সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নির্বাচনী ফেস্টুন ও আমীরের জামায়াতের দাঁড়িপাল্লা সম্বলিত ছবিতে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা প্রতিবেদককে জানান, রবিবার (১ ফেব্রুয়ারী)
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার বিভিন্ন স্থানে লাগানো ডা. আব্দুল্লা তাহের এর দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক নির্বাচনী ফেস্টুন ও আমীরে জামায়াতের ছবি সম্বলিত দাঁড়িপাল্লার ফেস্টনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
রবিবার সকালে এলাকাবাসী পুড়ে যাওয়া পোস্টার দেখতে পেয়ে সংশ্লিষ্ট প্রার্থীর লোকদের বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থল স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানান।
এ ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে তারা মনে করেন। ফেস্টুনে আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর বিবৃতিতে জানানো হয়, নির্বাচনী ফেস্টুন ব্যানার পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি ও প্রচারণা ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
জামায়াত আমীরের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানারে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!