- আমতলী প্রতিনিধি
- প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ০৩:১১ পিএম
কুকুর ধরলো চোর!
গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ করে চোর সোবাহান মৃধা (৫৫)। এ সময় গরুর মালিকের পালিত কুকুর তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড় দেয়। এতে তিনি কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ীর গৃহিনী তাকে ধরে ফেলে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়ীতে বুধবার দিবাগত রাতে। জানাগেছে, আমতলী উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজ ঢাকায় চাকুরী করেন। তার স্ত্রী - সন্তান বাড়ীতে থাকেন। তার অনুপস্থিতিতে চোর সোবাহান প্রায় ওই বাড়ী পুকুরের মাছ ও বিভিন্ন জিনিসপত্র চুরি করে। তার নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ঠ। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ীর মালিক নিয়াজ একটি কুকুর লালন-পালন করেন। বুধবার দিবাগত রাতে গরু চুরি করতে চোর সোবাহান গোয়ালঘরে প্রবেশ করে। টের পেয়ে কুকুর চোরকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি কামড়ে তাকে কাবু করে ফেলে। কুকুরের ডাকাডাকির শব্দ পেয়ে বাড়ীর গৃহিণী তানিয়া আক্তার সুখি এসে চোরকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন এসে ৯৯৯ ফোন দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে ওই রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় গৃহিণী সুখি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। সুখি বলেন, সোবাহান গরু চুরি করতে গোয়ালঘরে প্রবেশ করে। আমার পালিত কুকুর টের পেয়ে তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড়ে তাকে কাবু করে ফেলে। পরে আমি গিয়ে তাকে ধরে লোকজনকে খবর দেই। লোকজন এসে ৯৯৯ ফোন করে। পরে পুলিশ এসে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, তার শরীরে কুকুরের কামড়ের অনেক আঘাত আছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!