- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৪:৪১ পিএম
কটকা ট্র্যাজেডির স্মরণে আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
সুন্দরবনের কটকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতিকে ধারণ করে আগামীকাল ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস’। ২০০৪ সালের এই দিনে শিক্ষা সফরে গিয়ে সমুদ্রের ঢেউয়ে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ জন শিক্ষার্থী। সেই শোকাবহ ঘটনার স্মরণেই প্রতিবছর এ দিনটি বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।
সেদিন দুর্ঘটনায় প্রাণ হারানো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন— আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান এবং মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ও শাকিলও একই ঘটনায় প্রাণ হারান।
ঘটনার পর থেকে দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর বেদনার স্মারক হয়ে আছে। প্রতিবছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। এছাড়া সন্ধ্যায় এতিমদের সঙ্গে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হবে, যেখানে প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!