- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৫ পিএম
কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এ সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার জটিয়ার বাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকানঘর তুলে এক শ্রেণির প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। অনেকে আবার একাধিক দোকান ঘর তুলে মোটা অংকের টাকা জামানত নিয়ে ভাড়া দিয়ে খাচ্ছেন।
জটিয়ার বাড়ি গ্রামের বেড়িবাঁধটির শুরুর স্থানে সরকারি জায়গা দখল করে এলাকার প্রভাবশালী মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, আওলাদ হোসেন ৩টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি, লায়েক মোল্লা ১টি দোকান ঘর নির্মাণ করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, উল্লেখিত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। একই ভাবে এলাকার অনেক প্রভাবশালী ভাঙ্গারহাট এলাকায় বেড়িবাঁধের দু’পাশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে সরকারি জায়গা দখল করে রেখেছে। এদেরকে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
দখলদার আওলাদ হোসেন বলেন, আমার ৩টি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকারের পক্ষ থেকে যখন জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হবে আমি তখনই এই জায়গা ছেড়ে দেবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ বলেন, সম্প্রতি আমরা উপজেলার ওপদারহাট, ঘাঘর বাজার ও উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করেছি। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!