- প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৫১ পিএম
কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ ইসলামী আন্দোলনের প্রার্থী ও নেতা কর্মীদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই এসেছিলো ৯ মাসের সংগ্রাম শেষে চূড়ান্ত বিজয়। মুক্তির স্বাদ পেয়েছিলো মুক্তিকামি বাঙ্গালী।
অথচ, বিজয়ের মাসেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতা কর্মীদের বিরুদ্ধে।
এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ রবিবার (০৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আজ রবিবার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ করে। এসময় সমাবেশ করতে জুতা পায়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পরে।
এমন ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে আলোচনা আর সমালোচনার।
কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক মো: আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম। এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়।
এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয় প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছে।
এব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা না বলে কোন মন্তব্য করতে পারবো না। #
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!