- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ০৯:১২ পিএম
কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইটার বা ম্যাচ লাইট জ্বালিয়ে দিলেই জ্বলছে আগুন। এই সাবমারসিবল পাম্পটিকে নিয়ে এলাকার মানুষদের মাঝে ব্যপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা এখানে গ্যাস ক্ষেত্র থাকতে পারে বলে বাপেক্সের একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার দাবী জানিয়েছেন।
সরেজমিনে জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান। গত এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতুহলবশত কামরুল শেখ বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে জ্বলে উঠছে আগুন। এ ঘটনা চারিদিক ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন।
আজ বৃহস্পতিবার ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে গিয়ে উৎসুক মানুষদের ভিড় দেখা গেছে। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝে মাঝেই সাবমারসিবল পাম্পটি চালিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে। উৎসুক এসব মানুষ দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন।
কামরুল শেখ বলেন, বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেয়ার জন্য গত এক বছর আগে ২৮০ ফুট গভীরের এই সাপমারসিবল পাম্পটি আমি বসিয়েছি। গত এক সপ্তাহ ধরে পানি খুব কম ওঠায় গতকাল বুধবার রাতে আমি পাম্পটির পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক মানুষ জন আমার দোকানের সামনে এসে ভিড় জমান।
এলাকার যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে আমরা সকালে এখানে দেখতে এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই একটি বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা করে দেখুক। সত্যিই এখানে মাটির নিচে গ্যাস আছে কিনা। সত্যিই এখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি আমি জানার পরে এলাকার তহশীলদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তার তথ্যানুযায়ী প্রাথমিকভাবে আমি এটির সত্যতা পেয়েছি। আগামী দিন শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশী সাংস্কৃতিক জোট...
-
বরিশালে ‘জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে যুবশক্তির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর সেন্ট পিটার্স ক্যাথেড্রাল চার্চে বরিশাল ওয়াইএমসিএর আয়োজনে...
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাউসিয়া সড়ক এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!