- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৪:০২ পিএম
কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ, বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায ১টি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার এ ঘটনা ঘটে।
এসময় থানা ভিতরের রুমে ককটেল বিস্ফোরণে আহত তিন পুলিশ সদস্যরা হলেন, নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত থানার ভিতর ১টি ও উপজেলা পরিষদে ২টি ককটেল নিক্ষেপ করে। এসময় উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপজলা পরিষদে কেউ আহত না হলেও থানার ৩ পুলিশ সদস্য কনস্টেবল আইরিন নাহার, কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নজরুল ইসলাম আহত হন। পরে অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টির তদন্ত কাজ শুরু করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!