- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫ পিএম
কোটালীপাড়ায় যুবলীগ নেতা পদত্যাগ করেই যুবদলের যোগদান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: মুকুল খন্দকার পদত্যাগ করেই যুবদলের যোগদান করেছেন।
আজ সোমবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক,সদস্য সচিব মান্নান শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
মো: মুকুল খন্দকার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত রাধাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সাথে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ও সকল ধরণের আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।
তিনি আরো বলেন, সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিচ্ছি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!