কোটালীপাড়ায় উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারের চৌরঙ্গীতে এসে শেষ হয়।


পরে সেখানে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


উল্লেখ্য, গত সোমবার রাতে কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। এই হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?