- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ ০২:৫১ পিএম
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর মেজবা আটক
ভোলা।।
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০০ গ্রাম গাঁজাসহ মেজবা উদ্দিন ওরফে মেজবা হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি এলাকায় ‘মেজবা বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত ২৫ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকায় নাজেব আলী হাওলাদার বাড়িতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় মেজবা উদ্দিনকে আটক করা হয়। তিনি মৃত নূর আফতাফ হাওলাদারের ছেলে।
কোস্ট গার্ড জানায়, অভিযানে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
পরে ২৬ আগস্ট আটক মেজবা উদ্দিনকে ভোলা সদর থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, কোস্ট গার্ড মেজবাহ উদ্দিন নামের এক ব্যক্তিকে মাদক, দেশীয় অস্ত্র ও হাতবোমা সহ আটক করে থানায় হস্তান্তর করে। আর ২৭ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মেজবা উদ্দিন তার অনুসারীদের নিয়ে এলাকায় সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও হামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তার বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও দাবি স্থানীয়দের।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!