শিরোনামঃ

কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির সভা


পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এ সভার আয়োজন করে।


সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আছাদ উজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।


এ সময় আভাসের ম্যানেজার (প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডকুমেন্টেশন) মোহাম্মদ মুনিরুজ্জামান ও হেইস অফিসার নাসরিন খানমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রদীপ কুমার দাস।


সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।


সভায় জানানো হয়, প্রকল্পটির আওতায় আগামী দুই মাসে কলাপাড়া উপজেলার সাগর তীরবর্তী দুর্যোগপ্রবণ ধুলাসার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ চারটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগের সময় আশ্রয় নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সৌরবিদ্যুৎ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করা হবে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


এ ছাড়া পটুয়াখালীর বাউফল উপজেলার দুটি ইউনিয়নেও একই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?