- প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৭:২৭ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ।
কক্সবাজারে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সমুদ্র সৈকতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৭ ডিসেম্বর) কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সদস্য সাবরিনা রহমান সাম্মী, কুমিল্লা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য নাসিম ভূঁইয়া, কক্সবাজার জেলা শাখার সদস্য আজিম, ফারুক প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। আজ কুমিল্লা থেকে আগত সংগঠনটির সদস্যরা কক্সবাজারে কর্মসূচি উদ্বোধন করে। আগামী তিন দিন সমুদ্র সৈকতের বীচে কর্মসূচি চলমান থাকবে। উল্লেখ্য, সংগঠনটি ২০১১ সালে কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশে স্বেচ্ছায় শিশুদের নিয়ে কাজ করছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!