- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩ পিএম
কেশবপুরের গৌরিঘোনায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ।
রূস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উপলক্ষে যশোর-০৬ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ৯ নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
গতকাল ১ ফেব্রুয়ারী বিকালে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-০৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা বিএনপির সহসভাপতি বাবুর আলী গাজী, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল জামান চৌধুরী, ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুর রানা বাবু প্রমূখ। জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!