- প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ১০:০৩ এএম
কেশবপুরে সন্ধ্যার আঁধারে ভ্যানচালককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেলে ভ্যান নিলো দুর্বৃত্তরা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে এক ভ্যানচালককে ছুরিকাঘাত করে তাঁর ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেজাউল (৪৮) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত রেজাউল কেশবপুর পৌর এলাকার ভোগতী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আনসার সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কের মাদারডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা রেজাউলের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় এবং তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় রেফার করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনাটি তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া ভ্যান উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
প্রকাশ্য সড়কে একজন ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!