- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ০১:০৭ পিএম
কেশবপুরে সমাধান সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে মোট ১১৯ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে। তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেশবপুরে অবস্থিত সমাধান সংস্থার প্রধান কার্যালয়ে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধানের ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. আবুল কালাম আয়াদ সুমন ও তাঁর সহযোগী চিকিৎসক দল। দিনব্যাপী এ ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চক্ষু পরীক্ষা শেষে ৪০ জন রোগীর চোখে ছানি শনাক্ত করেন চিকিৎসকরা। এসব রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাঁদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সমাধান সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাঁদের পুনরায় কেশবপুরে ফিরিয়ে আনার ব্যবস্থাও করবে সংস্থাটি।
এ উদ্যোগের ফলে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত স্থানীয় মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন। বিশেষ করে ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করায় তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মো. শাহিনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসুবিধা নিশ্চিত করার এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!