- প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ০৩:৩৪ পিএম
কেশবপুরে হাম- রুবেলা টিকা প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলায় আগামী ২০ তারিখ থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে গত বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রস্তুতি সভা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেকসোনা খাতুন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: রেহনেওয়াজ। এবং আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী, মসজিদের ইমাম ও ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষকরা।
আলোচিত এই সভায় সকলকে উদ্দেশ্য করে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকার আওতায় আসবে। প্রতিটি ওয়ার্ডে এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে (যেমন: সূর্যের হাসি ক্লিনিক) টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে। তীব্র জ্বর বা অসুস্থ শিশুদের ক্ষেত্রে সুস্থ হওয়ার পর এই টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র: টিকা কার্ড অথবা জন্ম নিবন্ধন/পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতে এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সকলকে একসাথে কাজ করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!