- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ পিএম
কেশবপুর পাবলিক ময়দানে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনস্রোতে রূপান্তরিত।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোর-০৬ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি যদি আমি নির্বাচিত হই তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ঘের দখল মুক্ত কেশবপুর গড়তে চাই’। সোমবার বিকালে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে মিছিল সহকারে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত হতে থাকেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জনসভা শেষে কেশবপুর শহরে মিছিল বের করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!