- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১ পিএম
কেশবপুর আসনে দীর্ঘ ২৯ বছর পর ফের জয়লাভের তালিকায় নাম লেখালো জামায়াত
।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
২৯ বছর পর দ্বিতীয়বারের মতো যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিজয়ী হলো জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য পদে জয়লাভকরেন। মোক্তার আলী জয়ী হওয়ার মধ্য দিয়ে ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলো জামায়াত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড়া অপর তিন প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শহিদুল ইসলাম এক হাজার ২৭৫ ভোট, লাঙ্গল প্রতীকের জি এম হাসান ৯৬০ ভোট, ঈগল প্রতীকের মাহমুদ হাসান ৬৫৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বেসরকারি ফলাফল এ তথ্য জানা গেছে।অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। এর আগে ১৯৯১ সালে যশোর-৬ আসন হতে জামায়াত ইসলামী থেকে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীর প্রার্থী এ আসন থেকে নির্বাচিত হলেন। ১৯৭৯ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে একবারই বিএনপির প্রার্থী গাজী এরশাদ আলী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এর de Dalk Gram বাইরে ১৯৮৬ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগ) আব্দুল হালিম, ১৯৮৮ সালে জাতীয় পার্টির আব্দুল কাদের, ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক, ২০০৮ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, ২০২০ সালের আওয়ামী লীগের শাহীন চাকলাদার, ২০২৪ সালে স্বতন্ত্র আজিজুল ইসলাম (ছাত্রলীগ নেতা) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ২৮ বছর যশোর-৬ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!