কাউনিয়া সরকারি কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (স.) উদযাপন


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল নগরীর কাউনিয়া সরকারি কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুছ সালাম বেপারী।

অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর মহিমান্বিত জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুছ সালাম বেপারী কোরআন ও সুন্নাহর আলোকে আদর্শ জীবন গড়ে তুলতে শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে কলেজ সংলগ্ন আল আকসা মসজিদের ইমাম মাওলানা আবদুল হক চাকলাদারের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?