- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৪৫ পিএম
কাশিয়ানীতে ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয় ইজিবাইক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে কাপড় ব্যবসায়ী ও চালক কুপিয়ে জখম করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (৩০ নভেম্বর) ভোররাতে কাশিয়ানী উপজেলার খাগড়বাড়িয়া তিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী বাদল খান (৬০) ও ইজিবাইক চালক হাদিয়ার খান গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাদল খান উপজেলার রামদিয়া বাজারে কাপড়ের ব্যবসা করেন। তারা সম্পর্কে দুজনে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
বাদলের স্ত্রী শাহানাজ খানম জানান, ফজরের নামাজ শেষে অসুস্থ ভাইয়ের বউকে দেখতে ভাতিজা হাদিয়ার খানের ইজিবাইকে করে রামদিয়া থেকে পাশ্ববর্তী গ্রাম কামারোল যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে তারা খাগড়াবাড়িয়া তিন ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে ইজিবাইকের গতিরোধ ৬/৭জন দুর্বৃত্ত। তাদের প্রত্যেকেরই মুখ বাধা ও হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় ইজিবাইক চালক হাদিয়ার ও ইজিবাইক থাকা বাদল খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাদের কাছ থাকা নগদ টাকা ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি আমরা জানতে পেরেছি। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!