শিরোনামঃ

কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্পের সামনের বিশ্রামাগার থেকে মরদেহ উদ্ধার করা হয়।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।


কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?