- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৬ পিএম
“আগুনে পুড়ে গেলো গরীবের স্বপ্ন”
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দিনভর অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন আমিনুর শেখ। সেই আয়েই চলে তার সংসার। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ পরিবারের ভরণ পোষণ আর অসুস্থ স্ত্রীর চিকিৎসা সবকিছু সামলাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাকে।
সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় কষ্টের জমানো টাকা দিয়ে উন্নত জাতের কয়েকটি ছাগল কিনেছিলেন আমিনুর। স্বপ্ন ছিল ছাগলগুলো বড় হলে বিক্রি করে কিছু আয় করবেন। সেই টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাবেন সংসারের চাপ কিছুটা কমাবেন।
কিন্তু রাতের আগুনে আমিনুর শেখের সেই স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে তার পাঁচটি ছাগল। পুড়ে গেছে ছাগলের ঘর ও রান্নাঘরও।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পাশের রান্নাঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি জীবিত ও পাঁচটি পোড়া ছাগল উদ্ধার করা হয়।
ভুক্তভোগী আমিনুর শেখ বলেন, সংসারে একটু স্বচ্ছলতার আশায় ৮টি ছাগল কিনেছিলাম। আশা ছিল ছাগলগুলো লালন পালন করে তা বিক্রি করে অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও ছেলে মেয়েদের পড়ালেখায় খরচ করবো। কিন্তু আমরাসেই স্বপ্ন আগুন শেষ করে দিলো। এখন সরকারী সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চাপ্তা মধ্যপাড়া এলাকার আমিনুর শেখের বাড়িতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে আদালতের আদেশ অমান্য করে মামলার বাদী মোঃ মেহেদী হাসান কামরুলের ঘরের দরজার সামনে পাকা দেয়াল নির্মাণের...
-
কায়কোবাদ তুফান:ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বর্তমান সরকারের ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির কোন বৃক্ষরোপণ না করেই গাছ লাগানো...
-
২১ সেপ্টেম্বর ২০২৬আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল) ‘আমি থাকব,নয় মাদক থাকবে’আগৈলঝাড়া থানায় যোগদানের সময় এমন প্রত্যয় ব্যক্ত করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!