- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৮:৪৭ পিএম
কাশিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অধিবেশনের আয়োজন করা হয়।
দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় “রাইজিং ফর রাইটস: স্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু অ্যাচিভ এসডিজি-৬” প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে আভাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রবিউল আলম। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে উপস্থাপন করা হয়। একই সঙ্গে আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথি মো. রবিউল আলম বলেন, উন্মুক্ত বাজেট অধিবেশন স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের মতামতের ভিত্তিতেই ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আভাস বরিশালের ফোকাল পারসন প্রদীপ দাস।
এই বিভাগের আরো খবর
-
ভোলা।। নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা, স্ত্রী-সন্তানকে প্রলোভনে নিয়ে যাওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ...
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের ৪৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত প্রায়...
-
বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আলমারি ভেঙে কয়েক লাখ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!