- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ১১:৩২ এএম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
পরে মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আমরা বাইরে কাজ করছিলাম। বিকালে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দরজার কিছু অংশ পুড়ে যেতে দেখি। তবে ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরাই আবার ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!