- প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৬:৪৩ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধি : গোপালগঞ্জে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা
নিজন্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জ্বালানি তেলের দাম বাড়ায় গোপালগঞ্জে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন, কৃষি উপকরণসহ সেবা পণ্যের দাম বাড়ার আশংকা করা হচ্ছে। এমনকি তেলের দাম বৃদ্ধির পরও জেলার ফিলিং স্টেশনগুলোতে ভীড় করছেন গ্রাহকেরা। তবে তেল না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে তাদের।
জানাগেছে, ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী, ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা করেছে সরকার।
গোপালগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, তেল সংকটের কারনে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি ফিলিং স্টেশন থেকে তেল দেয়া হচ্ছে সেখানে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে তাদের। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মাঝে। এমনকি খোলা বাজারেও তেল পাওয়া যাচ্ছে না।
জ্বালানি সংকট ও দীর্ঘ লাইন : তেলের দাম বাড়ার ঘোষণার পরপরই গোপালগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন এবং জনমনে ক্ষোভ দেখা গেছে।
এদিকে তেলের দাম বৃদ্ধির ফলে গোপালগঞ্জে বিভিন্ন খাতে প্রভাব পরতে পারে। এর মধ্যে অন্যতম পরিবহন ভাড়া বৃদ্ধি। তেলের দাম বাড়ায় গোপালগঞ্জে বাস ও পণ্যবাহী ট্রাকের ভাড়া ৩০% থেকে ৪০% পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা জনজীবনে "মড়ার ওপর খাঁড়ার ঘা" হিসেবে বিবেচিত হচ্ছে|
কৃষি ও সেচ ব্যবস্থাপনায় প্রভাব : ডিজেলের দাম বাড়ায় কৃষি সেচ পাম্প পরিচালনা খরচ বৃদ্ধি পাবে, যা কৃষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
স্থানীয় বাজারে প্রভাব : আগে থেকেই নিত্যপণ্যের দাম বেশি রয়েছে। সেই সাথে তেলের মূল্যবৃদ্ধি স্থানীয় বাজারে সামগ্রিক পণ্যের দাম আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ী গোপাল সাহা জানান, সরকার হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করছে। এতে পণ্য আনা নেয়ায় খরচ বাড়বে। ফলে পণ্যের দাম বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের খরচের হার বাড়বে।
গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামিল সারোয়ার বলেন, তেলের দাম বাড়ায় আামদেরও পরিবহনের ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির ফলে সাধারন মানুষের ভোগান্তি সৃষ্টি হবে।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার জনজীবনে প্রভাব পড়বে। খাদ্যদ্রব্য, পরিবহন খাত, উৎপাদন খাত, কৃষিখাতসহ সকল আর্থিকখাতের খরচ বৃদ্ধি পারে। এতে সাধারণ মানুষের খরচের পরিমান বাড়বে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!