- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:০৮ পিএম
জুলাই সনদে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্তসহ গণভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন
ভোলা প্রতিনিধি
পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা। আজ ১৫ সেপ্টেম্বর বুধবার ভোলা সদর রোডে কিলোমিটার ব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার জাকির হোসাইন।
পি আর পদ্ধতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যে ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন তা পরিপূর্ণভাবে আদায় করেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। আমাদের এই দাবির সাথে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই একাত্মতা ঘোষণা করেছেন। জুলাই আন্দোলনের যেই লক্ষ্য, সেই লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারলে আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বাংলাদেশের সকল নাগরিকদেরকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। ভোলা শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান শপিং কমপ্লেক্স, বরিশাল দালান, মহাজনপট্টি, কালীনাথ রায়ের বাজার হয়ে কিলোমিটার ব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়তে ইসলামীর ভোলা জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, জেলা মজলিসের শুরার সদস্য মাওলানা জাকির হোসাইন। উপস্থিত ছিলেন, ভোলা সদর আমীর মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, ছাত্রশিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এরপর একই দাবিতে, একই স্থানে মানববন্ধন করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর। এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি তরিকুল ইসলাম তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!