- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৭:০৪ পিএম
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বামনায় আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে বামনা উপজেলায় ভার্চুয়ালি শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান। এছাড়া উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই উত্তম কুমার, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মোঃ সাইফুল মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি নূর হোসাইন নূরানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, ওলামা দলের প্রতিনিধি মাওঃ মোঃ আল-আমীন, ইউপি সদস্য আকলিমা বেগম ও মোসাঃ কাজলরেখা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এখন সময় সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করার। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর এই শপথ হোক নতুন যাত্রার সূচনা।”
তারা আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের স্বাধীনতা অর্জন করেছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একযোগে শপথ পাঠ অনুষ্ঠিত হয়—একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ মাহমুল হাসিব বলেন, “নারী উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। সংসারে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারীর সঠিক সিদ্ধান্ত ও ক্ষমতায়নের মাধ্যমে পরিবার ও রাষ্ট্র উপকৃত হবে। তবে বাল্যবিবাহ রোধে পিতা-মাতাকে সচেতন হতে হবে, কারণ বয়সন্ধিকালে ছেলে-মেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে। সংসারে কোনো বৈষম্য চলতে পারে না—সমতা ও সচেতনতার মাধ্যমেই সুখী পরিবার ও উন্নত সমাজ গড়া সম্ভব।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!