- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০১:৩১ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনায় জামায়াতে ইসলামী’র গণ-মিছিল অনুষ্ঠিত
সোহাগ হাওলাদার, বরগুনা: ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণ-মিছিল বের করা হয়। এতে জামায়াতে ইসলামী’র জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
জানা যায়, গণ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণজাগরণে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল, তা জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণের চেতনায় গণতন্ত্র, ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, “জুলাই মাসের এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!