- প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২২ পিএম
জরুরি মানবিক সহায়তার অনুরোধ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
একজন অজ্ঞাত ব্যক্তি কে আজ ইসলাম পরিবহন বাসে অচেতন অবস্থায় পাওয়া গেছেন। পরবর্তীতে জ্ঞান ফিরলে তিনি নিজের নাম আবুল কালাম খান বলে জানান। তার দেওয়া তথ্যমতে, তিনি বরিশাল জেলার চরমোনাই এলাকার বাসিন্দা।
আবুল কালাম খান আরও জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তার একজন পরিচিত ব্যক্তি রয়েছেন, যার নাম মোশারেফ মাদবর। তবে বর্তমানে ওই পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি ইসলামী আন্দোলনের একজন সম্ভাব্য সমর্থক বলে জানা গেছে। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তার পরিবার, আত্মীয়স্বজন কিংবা পরিচিত কেউ যদি এ সংবাদটি দেখে থাকেন, তাহলে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
মানবিক সহায়তা ও পরিচয় নিশ্চিতকরণের স্বার্থে সকলের সহযোগিতা কাম্য।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!