- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৫ পিএম
জনগনকে সাথে নিয়েই নিরাপদ জনপদ গড়বো
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-জনগনকে সাথে নিয়েই নিরাপদ জনপদ গড়বো, কারন আমার জনগনই আমার কাছে এমপি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই জনপদ সন্ত্রাস মুক্ত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী জনসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় ফুটবল মার্কার প্রার্থী ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-অনেকেই আপনাদের ভয়ভীতি প্রদর্শন করছে। ওইসব সন্ত্রাসীদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আপনারা (ভোটাররা) শুধু আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুখ বুঝে থাকবেন। ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা হাত খোলা রেখে ফুটবল মার্কায় ভোটপ্রদান করার মাধ্যমে সন্ত্রাসীদের দাঁত ভাঙ্গা জবাব দিবেন। আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে ওইসব সন্ত্রাসীরা জোয়ারের পানির মতো ভেসে যাবে। তারা পালাবার পথ খুঁজে পাবেনা। কারণ বরিশাল-১ আসনে সন্ত্রাসীদের কোন স্থান হবেনা।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন-অনেকেই আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে। তাদের অতীত কর্মকান্ড পর্যালোচনা করে আপনার ভোট কোথায় দিবেন তার সিদ্ধান্ত নিবেন। আপনারা সবাই জানেন, দুষ্টু লোকের কিন্তু মিষ্টি ভাষা। সেই দুষ্টু লোকের মিষ্টি ভাষায় যারা গাঁ ভাসাবেন, তাদের ২০০১ সালের মতো পরবর্তী পাঁচবছর অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে। তাই আপনাদের (ভোটার) বুঝে শুনে যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমি (সোবহান) যদি খারাপ লোক হয়ে থাকি, আমার কিংবা আমার একনিষ্ট কোন সমর্থকদের বিরুদ্ধে যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রেতার সঠিক প্রমান আপনারা পেয়ে থাকেন, তাহলে আমাকে (সোবহান) কেউ ভোট দিবেন না। আর যদি আপনারা মনে করেন এলাকার উন্নয়নে, সুখে-শান্তিতে আমাকে অতীতের ন্যায় পেতে চান তাহলে সবার কাছে আমি (সোবহান) আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট চাই। জনসংযোগ ও পথসভায় বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!