- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৮ পিএম
জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করবো-ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন- আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশআল্লাহ এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করবো। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে উল্লেখ করে ফুটবল মার্কার প্রার্থী আরও বলেন, বরিশাল-১ আসনের উন্নয়ন ও ন্যায় বিচারের স্বার্থে ফুটবল মার্কার কোন বিকল্প নেই।
সোমবার গৌরনদী উপজেলার ধানডোবা এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের মানুষের ভাগ্য নির্ধারনের নির্বাচন। ওইদিন গৌরনদী ও আগৈলঝাড়াবাসীকে বেঁছে নিতে হবে, তারা কি এলাকার উন্নয়ন চান। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি, দখলবাজি মুক্ত চান। তাহলে যোগ্য প্রার্থীকে তাদের বেঁছে নিতে হবে।
তিনি আরও বলেন, এদেশের মানুষ এখন আর দখলবাজি, চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কাকে বিজয়ী করা হলে ২০০১ সালের মতো কোন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ নিরিহ গ্রামবাসীকে আর পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে হবেনা। কারো বিরুদ্ধে কোন মিথ্যে ও হয়রানীমূলক মামলা দায়ের করা হবেনা। এলাকার উন্নয়নসহ বেকার সমস্যা সমাধানে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো। এতে করে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
তাই আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে মানবিক বরিশাল-১ আসন গড়তে তিনি (ইঞ্জিনিয়ার আবদুস সোবহান) ফুটবল মার্কার ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, এ আসন থেকে আমার কিছু নেওয়ার নেই। আমি এখানে দিতে এসেছি। তাই সকলের কাছে ফুটবল মার্কায় ভোট ভিক্ষা চাচ্ছি।
শেষে ফুটবল মার্কার পক্ষে একটি বিশাল ভ্যান মিছিল বের হয়ে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে সর্বস্তরের নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!