- প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ পিএম
জনগণ কোন সন্ত্রাসী চাঁদাবাজদের দেখতে চায় না -স্বতন্ত্র প্রার্থী সোবহান
নিজস্ব প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন-জনগন কোন সন্ত্রাসী-চাঁদাবাজদের এখন আর দেখতে চায় না। কারো হুমকিধামকিতে ভয়ের রাজনীতির স্বীকার হতে চায় না।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে গণসংযোগকালে তিনি এই কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থী সোবহান আরও বলেন-একটি পক্ষ আমার জনপ্রিয়তা দেখে দিশেহারা হয়ে গেছে। তাই আমার নির্বাচনী প্রচারণায় বাঁধার সৃষ্টি করা হয়েছে। কোন বাঁধাই আমাকে আটকাতে পারবেনা। আমি ৪০ বছর ধরে জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতে জনগনের সঙ্গেই থাকবো। বাঁধা দিয়ে আমার ভোটারদের আটকানো যাবে না। ভোটাররা সকল বাঁধা পেরিয়ে তাদের পছন্দের প্রতীক ফুটবলকে বিজয়ী করবে। একইদিন টরকী বন্দর এবং বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণ করেন। এসময় তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।
প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী আকন সহ অন্যান্যরা। উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!