- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ০৪:৫৩ পিএম
জলবায়ুসহনশীল খাদ্যব্যবস্থায় এগ্রোইকোলজির ওপর জোর
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে কৃষিতে এগ্রোইকোলজির চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু উৎপাদন বাড়ানো নয়, কৃষকের অধিকার, স্থানীয় জ্ঞান, প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতের খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। বরিশালে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে।
‘খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ, ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শনিবার সকাল সাড়ে ১০ টায় বরিশালের এবিসি ফাউন্ডেশনে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ষাটের দশকে খাদ্যসংকট মোকাবিলায় দেশে সবুজ বিপ্লবের মাধ্যমে যন্ত্রচালিত সেচ, উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশকনির্ভর কৃষির বিস্তার ঘটে। এতে খাদ্য উৎপাদন বাড়লেও কৃষির ওপর কৃষকের নিয়ন্ত্রণ কমেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বীজ, প্রাণবৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ।
আইসিডিএ সভাপতি আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাজী মাইনুদ্দিন ও বারসিক পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ। স্বাগত বক্তব্য রাখেন আইসিডিএ নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সংকটের ধরনও ভিন্ন। হাওরাঞ্চলে আকস্মিক বন্যা ও পানির সংকট, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, আর উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও চিংড়ি চাষের বিস্তারের কারণে কৃষি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই অঞ্চলভিত্তিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কৃষকের নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, দেশীয় বীজ, প্রাণবৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের অধিকার নিশ্চিত করে কৃষিব্যবস্থাকে নতুনভাবে সাজানোর তাগিদ দেন বক্তারা।
তাদের মতে, এগ্রোইকোলজি শুধু বিকল্প কৃষি পদ্ধতি নয়; এটি খাদ্য উৎপাদন, পরিবেশ, কৃষকের অধিকার ও সামাজিক ন্যায্যতার সমন্বিত পথ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু বেশি উৎপাদনের লক্ষ্য নয়, বরং ন্যায়সংগত, বৈচিত্র্যময়, পরিবেশবান্ধব ও কৃষককেন্দ্রিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই পরিবর্তনে এগ্রোইকোলজিই হতে পারে কার্যকর পথ।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!