- প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ০৭:৪৭ পিএম
জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে দ্বিতীয় বারের মত থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতিনিধিঃ
জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে দ্বিতীয় বারের মত থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী
পিরোজপুরের জিয়ানগরে নিজের বাল্য বিবাহ ঠেকাতে এসএসসি পরীক্ষার্থী থানায় আশ্রয় নিয়েছে| ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পূর্বেই তহমিনা আক্তার নামের এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে জিয়ানগর থানায় আশ্রয় নিয়েছে|
জানা যায়, শনিবার উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ১নং চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে জিয়ানগর সরকারী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারকে তার পিতা-মাতা তার মতের বিরুদ্ধে বাল্য বিবাহ দিতে চেয়েছে| কিন্তু সে কিছুতেই এ বিবাহ করতে রাজি না| পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেতে জিয়ানগর থানায় আশ্রয় নেয়|
তহমিনার কয়েকজন সহপাঠি জানায়, তাহমিনা আক্তার একজন মেধাবী শিক্ষার্থী, সে লেখাপড়ায় খুব ভালো| সে নিয়মিত ক্লাস করা সহ বিদ্যালয়ে যাওয়া-আসা করে| আমরা চাই আমাদের বান্ধী লেখাপড়া করুক| শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক| সে বাল্য বিবাহের শিকার হোক এটা আমরা চাইনা|
স্থানীয় সূত্র জানা যায়, চাড়াখালী গ্রামের বড় ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা আলম হাওলাদার একজন কৃষক শ্রেণীর মানুষ| অর্থনৈতিকভাবে তার অবস্থা তেমন একটা ভালো না| তবে তার মেয়েটা লেখাপড়ায় ভালো|
প্রতিবেশী তাজুল ইসলাম জানান, শুনেছি অর্থনৈতিক সমস্যার কারণে দিনমজুর আলম হাওলাদার তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে| তবে আমরাও চাই বাল্যবিবাহ হয়ে কোন মেয়ের জীবন যেন ধ্বংস না হয়|
বাল্যবিবাহের বিষয়ে তাহমিনা জানান, আমার বাবা ভাই ভাবি মিলে আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে| আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না| আর কয়েকদিন পরে আমার এসএসসি পরীক্ষা আমি পরীক্ষা দিতে চাই| আমি লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই| এই বয়সে আমার বিয়ে হয়ে গেলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে| আমার বিয়ে ঠেকাতে আমি এই দুইবার থানায় এসেছি| সবার কাছে অনুরোধ আমার বিয়েটা আপনারা ঠেকান|
এ বিষয়ে তহমিনার বাবা আলম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার মেয়ের বয়স ১৮ বছর তিন মাস হয়েছে| আমরা তহমিনার জন্য সব সময় ভালো ছেলের খোঁজ পাই না| এইবার একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে বিধায় আমরা রাজি হয়েছি| তাই এখানে বিয়ের কথা ঠিক করেছি|
তাহমিনা বাল্য বিয়েতে রাজি না তারপরও তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে আলম হাওলাদার জানান, আমরা চাই ওকে বিয়ে দিয়ে সংসারী করে জীবনটা দাঁড় করাতে| আর তহামিনা চাচ্ছে লেখাপড়া করে চাকরি করতে| একটা অবিবাহিত মেয়ে চাকরি করলে মানুষজন কি বলবে|
এ বিষয়ে তাহমিনার স্কুল শিক্ষক নাকির হোসেন জানান, তাহমিনাকে আমরা বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি| আমরা এই বিবাহ যে কোন মূল্যে ঠেকাবো| কোন শিক্ষার্থীকেই আমরা ঝড়ে পড়তে দিবো না|
জিয়ানগর থানার এস আই সাইদুর রহমান জানান, মেয়েটাকে আমরা বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করব| ওর অভিভাবকে ডেকে বাল্যবিবাহ দিবে না এই শর্তে লিখিত আকারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে তহমিনার বাবার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে|
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!