- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ এএম
ঝুঁকিপূর্ণ পুলে পারাপার, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করছে প্রায় শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে দুই ওয়ার্ডের সাধারণ মানুষও এই পুলটি ব্যবহার করেন।
উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া ও ৫ নম্বর ওয়ার্ডের কালীরচর গ্রামের সংযোগস্থলে, এলেমাবাদ সালেহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এই পুলটির বেহাল দশা।
স্থানীয়দের অভিযোগ, পুলটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এর ওপর সুপারি গাছ দিয়ে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রায় ১০০ শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. শফিকুর রহমান জানান, পুলটি সংস্কারের জন্য গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত পুলটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে নারী, শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি:আইনি জটিলতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে প্রায় সাড়ে চার বছর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!