- প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ০৪:২৪ পিএম
জাতীয় কবিতা উৎসব উপলক্ষ্যে ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের দপ্তর উদ্বোধন
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠেয় ‘জাতীয় কবিতা উৎসব-২০২৬’ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় কবিতা পরিষদের দফতর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
আজ থেকে ঢাকাসহ দেশি-বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দফতরটি প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। এবার জাতীয় কবিতা উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘সংস্কৃতি-বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা।’
নিবন্ধনের জন্য এবার ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্টেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি মানব সুরত, কবি গোলাম শফিক, কবি এবিএম সোহেল রশীদ, কবি নুরুন্নবী সোহেল, কবি রোকন জহুর, কবি শিমুল পারভীন, কবি নিপু মল্লিক কবি টিমুনী খান রিনো, কবি শাহীন চৌধুরী, কবি নাহিদ হাসান, কবি মাহবুব শওকত, কবি জামিল জাহাঙ্গীর, কবি বাপ্পী সাহা, কবি মুরাদ আল হাসান চৌধুরী, কবি কৌমুদী নার্গিস, কবি রফিক চৌধুরী,কবি তাসলিমা আক্তার, কবি নাজিয়া আফরিন প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!