- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ০৪:৫২ পিএম
জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় পাটচাষী, বিভিন্ন স্তরের জনগন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এক সময় পাট ছিল দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাট চাষ সম্প্রসারণ, পাটের উন্নত জাতের ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট প্রক্রিয়াজাতকরণ এবং পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তারা পাট চাষে প্রয়োজনীয় সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!