- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১০:৫৫ পিএম
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র -রহমাতুল্লাহ
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ও দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের নাগরিক অধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই সময়ে জাতীয় নির্বাচনের গুরুত্ব ম্লান করার জন্য যারা গণভোটের দাবি তুলছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এখন দুটি বড় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, এখনই পরিষ্কার করে দেওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হবে না।
রহমাতুল্লাহ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কখনো শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং আগামী দিনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
পৃথক কর্মসূচির অংশ হিসেবে হাডুডু টুর্নামেন্টে
শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেমায়ের হোসেন মুরাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সবুজ খান, আনসার আকনসহ ইউনিয়ন বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!