- প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪ পিএম
জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার, সংঘাতের আশঙ্কা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠে আগামী ৬ ফেব্রুয়ারী আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেদিন জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা।
এদিকে সমাবেশের দুইদিন আগে হঠাৎ করে আরসি কলেজ মাঠ ও এর আশপাশ ছেয়ে গেছে ধানের শীষের ফেষ্টুন ও ব্যানারে। বরিশাল-৪ আসনের বিএনপি মনোননিত প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার ও ফেষ্টুন লাগানো হয়েছে মাঠের চারিদিক এবং সমাবেশস্থলে আশেপাশের পথে। দেখলে মনে হয় সেখানে জামায়াতের নয় বিএনপির কোন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এটিকে গায়ে পড়ে লাগতে আসা বলে মন্তব্য করেছেন স্থানীয় জামায়াত কর্মীরা। তারা বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আমাদের নেতার আগমেন আমরা দু’একটি শুভেচ্ছা বিলবোর্ড দিতে পারি। সেখানে উল্টো তারা তাদের ফেষ্টুন ব্যানার দিয়ে এমন ভাবে ঢেকে ফেলেছেন যেন আমরা এখন কিছু সাটাতে গেলে তারা সেটা নিয়ে নোংরা রাজনীতি করতে পারে।
জামায়াতের বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূণতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এহেন কাজ কোন রাজনৈতিক দল করতে পারে না। যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান আসবে। সেই মাঠের আশপাশে অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন এভাবে টানানো কোন লেভেলের শিষ্টাচার?
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিৎ ছিল আমাদের দলীয় প্রধানের আগমনের অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে। এ আচরণ অগণতান্ত্রিক। এমন দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা জনগণের সাথে কেমন আচরণ করবে এটি তার একটি নমুনা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!