- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০৮:২২ পিএম
জামায়াতে ইসলামীকে ভোট দিন বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব -মাসুদ সাঈদী
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী সংবাদদাতা:
জামায়াতে ইসলামীকে ভোট দিন বংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব ইনশাআল্লাহ। দেশের প্রতিটিমানুষ আজ পরিবর্তন চায়। তারাচায় একটি জবাবদিহিতামূলক সরকার। চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের সাথে কাজ করে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি স্বর্গরাজ্যে পরিনত করব। সেমাবার বিকালে উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবশে চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ছারোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওজামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে আছে। শত্রুরা বারবার মাথাচাড়াদিয়ে উঠতে চাচ্ছে। জুলাই পরিবর্তনের পর উচিৎছিল সকল দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকলসিদ্ধান্ত গ্রহন করা। কিন্তৃ আমরা লক্ষকরছি আমাদের কিছুবন্ধু আমরা যারা একত্রে ছিলাম তারা আবার এখন বিভিন্ন বিষয়েদ্বি-মত পোষন করছে। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্তহই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
মাসুদ সাঈদী উপস্থিত জনগনের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, আল্লামাসাঈদী যেভাবে পিরোজপুরের উন্নয়ন করেছে আমি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমিও আল্লামা সাঈদীর মত আমানত দারীরসাথে পিরোজপুরকে সাজাব।
সমাবেশে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জহিরুলহক, সহকারী সেক্রেটারী শেখ মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীরমা ওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মোঃ হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামী ছাত্রশিবিরেরস ভাপতি মোঃ আশরাফুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতা জুনায়েদ আলহাবীব।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!