- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ০৯:৪২ এএম
ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেত্রীর জমি দখল করে জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে বিএনপি নেত্রীর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের।
ওই গ্রামের মৃত আব্দুল হক সরদারের মেয়ে পদবিহীন বিএনপি নেত্রী রেবেকা সুলতানা রিয়া শুক্রবার দুপুরে অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক পুকুর পাড় দিয়ে প্রতিবেশি ছত্তার ফকিরের দোকান পর্যন্ত ১২ টি পরিবারের লোকজন চলাচল করেন। এতে আমরা কখনো বাঁধা দেইনি। সম্প্রতি আমাদের পরিবারের কাউকে না জানিয়ে আমাদের পুকুর পাড় দখল করে জোরপূর্বক ভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে ইটের সলিং রাস্তা নির্মান কাজ শুরু করেন বাটাজোর ইউনিয়নের সংরক্ষিত সদস্যা পারভীন বেগম এবং ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজাদ প্যাদা। বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করার পর রাস্তা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি (ইউএনও) উভয়পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নির্মানের জন্য নির্দেশনা প্রদান করেন। তবে ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে বর্তমানে আমার পুরো জমির ওপর দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে। রাস্তা নির্মান বন্ধ করার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে শুক্রবার দুপুরে বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আজাদ প্যাদাকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তবে এরআগে তিনি বলেছিলেন, ওই রাস্তার আমি ঠিকাদার কিংবা বাস্তবায়নকারী কোনটাই না। তবে রাস্তাটি একশ’ বছরের পূরনো। এজন্য রাস্তাটি যাতে ইট সলিং হয় সেজন্য সুপারিশ করেছি।
এবিষয়ে মুঠোফোনে বাটাজোর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য এবং রাস্তা নির্মানের প্রকল্প সভাপতি পারভীন বেগম বলেন, উভয়পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। ইউএনও স্যারের সিদ্ধান্ত উপেক্ষা করা হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে রাস্তা নির্মানের যেই সিদ্ধান্ত দিয়েছি তা বাস্তবায়ন না করে যদি অভিযোগকারীর জমির ওপর দিয়ে পুরো রাস্তা নেওয়া হয় এবং সত্যতা পাওয়া যায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে বিএনপি নেত্রীর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের...
-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!