- প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ০৪:৪৮ পিএম
ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
জানা যায়, রবিবার সকালে আব্দুল হাই খানের সঙ্গে রাকিব সেপাই (২৩) ও জসিম খান (২৫) এর কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব ও জসিম মিলে আব্দুল হাইকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আব্দুল হাইকে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!