- প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫০ পিএম
ইন্দুরকানীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুর কানী প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কোনো তদবির বা ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে উপজেলা প্রশাসন।
আজ বুধবার ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদের হলরুমে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নে এসব গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা। সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীরাই একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চাকরি পেয়েছেন।”
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!