- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৫:০৪ পিএম
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
শনিবার (০৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির তালুকদার, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, বিএনপি নেতা মোঃ মিজান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ সুধীজন, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!