- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৯:১৬ পিএম
ইন্দুরকানীতে নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারী জাল উদ্ধার ও আগুনে পুড়িয়ে ধ্বংস
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি দোকানের গুদাম থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও বিভিন্ন জাল জব্দ করাসহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (০৩ আগস্ট) উপজেলার পাড়েরহাট বাজারে দুপুর ৪ টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী।
এসময় দেশীয় মাছ রক্ষায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৬৩ টি নতুন চায়না দুয়ারী জাল, ৫ টি বেড় জাল, ২ টি কারেন্ট জাল ও ২ টি বুসনা জাল জব্দ করা হয় ও পরবর্তীতে উপজেলা পরিষদের মাঠে জনতার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আইনুল নিশাত, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন সহ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাড়েরহাট বাজারে অভিযান চালাই এসময় রেদোয়ান নামে এক ব্যবসায়ীর দোকানের একটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন জাল উদ্ধার করে জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!