- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম
ইন্দুরকানীতে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী(জিয়ানগর) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের মে মাসে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দ্বিতীয়বারের মতো তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফায়জুল কবির তালুকদারকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তাঁর আবেদনের পর বিষয়টি পুনর্মূল্যায়ন করে সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ তুলে নিয়ে তাঁকে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
ইন্দুরকানী(জিয়ানগর) উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!