- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৭:০৯ পিএম
ইন্দুরকানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বালিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানি প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ) বিকাল চারটায় বালিপাড়া ইউনিয়ান বিএনপি অফিস কার্যালয় জাতীয়তাবাদী বালিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বালিপাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আঃ জলিল হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ , সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন মোস্তান হাফিজ, মোঃ আজাদ হোসেন বাচ্চু সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা যাষাস সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম ও রিয়ানগর ডিগ্রী কলেজ নেতা লিমন হোসেন।
প্রমুখ
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!