- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫২ পিএম
হিজলায় হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে বালু উত্তোলন কোস্টগার্ডের অভিযানে ৫৭টি ড্রেজার সহ ২১ আটক।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭ টি ড্রেজার, ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারসমূহের মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও বালুখেকোদের হাত থেকে ফসলী জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। কোস্টগার্ডের এই অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয় নদীর কিনারায় মানুষের মাঝে।
তারা বলছেন প্রতিদিন ১৫০ থেকে ২০০ টি রেজাল্ট দিয়ে দিনরাত বাল উত্তোলন করছে।
এতে করে ইতিমধ্যে নদীর কিনারার ফসলি জমি এমনকি অনেকের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর আগেও কোস্টগার্ড এই বালু মহল থেকে অসংখ্য ড্রেজার এবং নগদ এক কোটি ১৩ লক্ষ টাকা জব্দ সহ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারপরও তারা খাদ্য হয়নি বা উত্তোলন থেকে। স্থানীয়রা আরো বলেন পাঁচই আগস্ট এর পর তিনি তো সন্ত্রাসী চাঁদপুরের বালুকে কোন নামে পরিচিত সেলিম চেয়ারম্যান স্থানীয় জনতার হাতে নিহত হলেও তারই দোসর বরিশালের যুবলীগ নেতা আব্দুল বাসেত সহ কয়েকজন সর্বহারা নেতা এই বালু মহল পরিচালনা করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। হিজলা থানা মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম বলেন এজাহার ভুক্ত ২০ জন অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোস্টগার্ড হিজলার পেটি অফিসার কাজল দাস। তিনি আরো বলেন আটকৃত ২০ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!